ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে নতুন গুঞ্জন তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল।
প্রতিষ্ঠানটির নতুন ‘ট্রুথ এপিআই’ প্রযুক্তির সাহায্যে পোস্ট আসার সাথে সাথেই তা চলে যাচ্ছে হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডারদের কাছে।
সাধারণ ব্যবহারকারীরা দেখার আগেই এই তথ্য ব্যবহার করে শেয়ার বাজার থেকে বড় অংকের মুনাফা তুলছে ট্রেডিং প্রতিষ্ঠানগুলো।
দ্রুত তথ্য পাওয়ার এই সুবিধার জন্য তারা মাসে খরচ করছে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৪ লাখ থেকে ১ কোটি ২৩ লাখ টাকা।
চলতি আগস্টের শুরুতে চালু হওয়া এই সেবা থেকে ইতিমধ্যে ১০টিরও বেশি বড় প্রতিষ্ঠান সংযোগ নিয়েছে।
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের প্রধান নির্বাহী কেভিন ম্যাকগার্ন জানান, প্রতিষ্ঠানটি একে তাদের দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ আয়ের উৎস হিসেবে দেখছে।
তবে প্রেসিডেন্টের নিজস্ব বার্তা বিক্রি করে পরিবারের লাভবান হওয়া নিয়ে জোর আইনি ও নৈতিক বিতর্ক শুরু হয়েছে।
অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের কারণে গত প্রান্তিকে ট্রাম্প মিডিয়া প্রায় ২৩ কোটি ৮০ লাখ ডলার লোকসানের মুখে পড়ে।
বিপুল লোকসান সত্ত্বেও কোম্পানির বর্তমান মোট সম্পদ প্রায় ২০০ কোটি ডলারে পৌঁছেছে, যার বড় অংশই নগদ অর্থ ও ডিজিটাল মুদ্রা।
ক্রিপ্টো ডটকমের সাথে যুক্ত একটি যৌথ প্রকল্প বাতিল করে এখন মূল সোশ্যাল মিডিয়া ব্যবসাতেই বেশি মনোযোগ দিচ্ছে তারা।
সূত্র: বিবিসি (BBC)
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প : প্রাণহানি বেড়ে ২২৪
নিউমার্কেট এলাকায় ছাত্রদলের ওপর যুবদলের হামলা, আহত ১৫