আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ এএম

বরিশাল মহানগরীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১২ আগস্ট) আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাড. নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক শক্তি এ নাশকতার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার সাংবাদিকদের বলেন, সিআইডি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। ঘটনাটি ঘিরে আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

MU
আরও পড়ুন