ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৭ এএম

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন।

এসময় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ প্রমুখ।

সভায় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষা, প্রযুক্তি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে যুবদের পরামর্শ দেন তারা।

MU
আরও পড়ুন
সর্বশেষপঠিত