মার্কিন সেনার বিরুদ্ধে ইউক্রেনীয় ড্রোনের বড় সাফল্য

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম

জার্মানিতে আয়োজিত এক যৌথ সামরিক মহড়ায় মার্কিন সেনা ও সাঁজোয়া যানগুলোকে সহজেই চিহ্নিত করে পরাস্ত করেছে ইউক্রেনের ড্রোন। এ ঘটনার মধ্য দিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে চালকবিহীন ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব ও কার্যকারিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে বুধবার (১২ আগস্ট) এক সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে জানা গেছে, গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত ‘কম্বাইন্ড রিজলভ’ নামের ওই কৃত্রিম যুদ্ধ মহড়ায় ইউক্রেনীয় বাহিনী বারবার মার্কিন ইউনিটগুলোকে সনাক্ত করতে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

এই বিশাল সামরিক মহড়ায় আমেরিকার ৩,৫০০ জন সেনা সদস্য অংশগ্রহণ করেন, যাদের বড় একটি অংশ ছিল দেশটির ১ম ক্যাভালরি ডিভিশনের ৩য় আর্মর্ড ব্রিগেড কমব্যাট টিমের সদস্য।

অন্যদিকে, মহড়ায় মার্কিন বাহিনীর প্রতিপক্ষ দলকে সহায়তা করার জন্য ইউক্রেনের ‘৪১২তম আনম্যানড সিস্টেমস ফোর্সেস’-এর ড্রোন চালক দল অংশ নেয়।

মহড়া চলাকালে ইউক্রেনের নজরদারি ড্রোনগুলো দ্রুত গতিতে মার্কিন সাঁজোয়া যানগুলোর অবস্থান শনাক্ত করে ফেলে। এরপর বিস্ফোরকবাহী ড্রোন এবং ফার্স্ট-পারসন-ভিউ (FPV) ড্রোনের নিখুঁত আঘাতে সেগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

NM/YA
আরও পড়ুন