বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম

মেহেরপুর পৌর শহরের বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে একটি এবং শহরের কোর্ট মোড় এলাকা থেকে অন্য একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো দেখা যাচ্ছে। এগুলো কী ধরনের বস্তু এবং এর সঙ্গে বিস্ফোরক কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

MU
আরও পড়ুন