বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ৫টি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
জরিমানা আদায় করা ইটভাটাগুলো হলো- ডিবিএম, এমএমবি, এমবিআই, এবিসি৪ ও ইউএমবি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ আইন অমান্য করে এবং নিয়মনীতি তোয়াক্কা না করে ইটভাটা পরিচালনার দায়ে ৫টি মামলায় ৫ জন আসামিকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এমপির গাড়িতে হামলা, ফেসবুক লাইভে যা বললেন
৮৭ বছরেও হয়নি স্কুলের নিজস্ব রাস্তা