গুঁড়িয়ে দেওয়া হলো দুই চিমনি

অবৈধ ছয় ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

নাটোরের লালপুরে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন ও পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে কার্যক্রম পরিচালনার অভিযোগে ছয়টি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে মোট ৩০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি দুটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরিমানার পাশাপাশি ভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের ফলে এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনাকারীদের মধ্যে সতর্কবার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাটোর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ছয়টি ভাটায় অভিযান চালিয়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত