কারচুপির অভিযোগের মাঝেই জাম্বিয়ায় হিচিলেমার জয়

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম

কারচুপি ও জালিয়াতির অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন হাকাইন্দে হিচিলেমা। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে দেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের দেওয়া ফল অনুযায়ী, মোট সংগৃহীত বৈধ ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হিচিলেমা। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন ৩৮ শতাংশ ভোট।

হিচিলেমার জন্য এটি ছিল সপ্তম প্রেসিডেন্ট নির্বাচন এবং ক্ষমতায় থাকার সুবাদে নির্বাচনে তিনি এগিয়ে থাকবেন বলেই ধারণা করা হচ্ছিল। অন্যদিকে বিরোধী প্রার্থী মুন্ডুবিলির জন্য এটিই ছিল প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।

গত ১৩ আগস্ট ভোটগ্রহণের আগে পর্যন্ত পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত থাকলেও ভোটের দিন থেকেই তৈরি হয় চরম উত্তেজনা।

ভোটের রাতে মুন্ডুবিলির উপস্থিতিতেই অভিযান চালিয়ে গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে বিরোধী দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

পরদিন কেন্দ্রগুলোতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা ও ব্যালট পেপার ছিনতাইয়ের খবরে ঘণ্টার পর ঘণ্টা ভোট গণনা স্থগিত রাখতে বাধ্য হয় দেশটির নির্বাচন কমিশন।

বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলে অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে দেওয়া ফলাফলের কাগজপত্রে জালিয়াতি বা পরিবর্তন করা হয়েছে। একই সাথে ঘটনাটির দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। তবে হিচিলেমার শিবির থেকে এই অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন