ওয়াহিদ খোরাসানির মৃত্যুতে শোক জানালেন সিস্তানি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-হুসেইনি আল-সিস্তানি। মঙ্গলবার  (১৭ নভেম্বর)  তাঁর কার্যালয় থেকে শোকবার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় সিস্তানি বলেন, কোমের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষক ও মহান ধর্মীয় ব্যক্তিত্ব ওয়াহিদ খোরাসানির মৃত্যুর খবর তিনি গভীর দুঃখ ও শোকের সঙ্গে গ্রহণ করেছেন।

তিনি বলেন, ইমামত ও আহলে বাইতের বেলায়াতের আদর্শ রক্ষায় প্রয়াত এই আলেমের অবদান সবার কাছে সুপরিচিত। ধর্মীয় শিক্ষা, পাঠদান, প্রচার ও মানুষকে সঠিক পথনির্দেশনার ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে।

সিস্তানি এই শোকাবহ ঘটনায় ইমাম মাহদি, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, প্রয়াতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। বিশেষ করে তাঁর সম্মানিত সন্তানদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শোকাহত সব বিশ্বাসীর প্রতিও সহমর্মিতা জানান।

শোকবার্তার শেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন স্বজন ও অনুসারীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন এবং শোকাহত সবাইকে ধৈর্য ও উত্তম প্রতিদান দান করেন।

সূত্র: ইরাকি নিউজ এজেন্সি

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত