রাঙ্গামাটি সদর উপজেলায় প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে রূপন চাকমা নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপন চাকমাকে (২২) আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে জিপতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত রূপন চাকমা কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাইজ্জাতলি মৌজার ভাইবোনছড়া পাড়া এলাকার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে।
আটককৃত স্বপন চাকমা ওই এলাকার রিমলাল চাকমা ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে শিক্ষার্থী রূপন চাকমা প্রতিবেশীর বাড়ির কাছ থেকে পানি সংগ্রহ করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল স্বপন চাকমা। একপর্যায়ে স্বপন শিশুটিকে ধরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে ধারালো চাকু দিয়ে রূপনের বুকে আঘাত করে স্বপন। পরে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে ছুরি দিয়ে তার গলায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছয়মাস ধরে কাদায় বাঁধা ৪টি মহিষ ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার