ডোনাল্ড ট্রাম্প

ইরানের সাথে আলোচনা নয়, নৌ-অবরোধ বহাল 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৩৩ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক আলোচনা বা বৈঠক নির্ধারিত নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বিশেষ বার্তায় তিনি নিশ্চিত করেন যে, ইরানের ওপর তাদের নৌ-অবরোধ আগের মতোই কঠোরভাবে বহাল রয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে এবং সেখানে জলযান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ওই এলাকার সমস্ত সামুদ্রিক মাইন সড়িয়ে ফেলা হয়েছে অথবা নিষ্ক্রিয় করে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

সূত্র: বিবিসি

HN
আরও পড়ুন