সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের জানাজার পর আল রাফি প্রত্যয় (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানা পুলিশ তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে প্রত্যয়কে আটক করা হয়। পরে তাকে গত ৭ আগস্ট রাতে দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গুলশান থানার এসআই মফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ৭ আগস্ট রাতে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত নেতাকর্মীদের একটি গোপন বৈঠক থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে প্রত্যয়কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রত্যয় ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রত্যয়কে দীপু মনিকে বহনকারী প্রিজনভ্যানের পেছনে দৌড়াতে দেখা যায়। ভিডিওতে তাকে ‘আপা, জয় বাংলা’ এবং ‘আপা, কোনো চিন্তা করবেন না’ বলতে শোনা যায়। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই তাকে গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় আসে।
নারায়ণগঞ্জে ৪ ঝুটের গুদাম ও ৩ ইজিবাইক গ্যারেজ পুড়ে ছাই
৫০ লাখ টাকার রিং জাল জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা