লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুহিত

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:১০ এএম

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক অভিজ্ঞ কূটনীতিবিদ মোহাম্মদ আব্দুল মুহিত। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১ পদমর্যাদায় আগামী দুই বছরের জন্য তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

লন্ডনে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে যোগদানের সুবিধার্থে তার ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সাথে স্থগিত করা হয়েছে তার ভোগ না করা অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা। 

চুক্তি অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

এদিকে প্রশাসনিক অন্য এক আদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে গ্রেড-২ পদমর্যাদায় মো. মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

HN
আরও পড়ুন