মাগুরার শিশু আছিয়া হত্যায় হাইকোর্টের রায় আজ

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:৩০ এএম

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ রায় দেবেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানি পরিচালনা করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ মার্চ বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ এ পাশবিক নির্যাতন চালান বলে অভিযোগে উঠে আসে। মারাত্মক আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যায়।

ঘটনার পর আছিয়ার মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচার শেষে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য ৩ আসামিকে খালাস দেন। 

পরবর্তীতে নিচু আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হলে তার শুনানি শেষ হয়।

সূত্র: মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের কার্যতালিকা।

HN
আরও পড়ুন