জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে অন্যায় ও গণহত্যা -এর পরিণতি তাকে ভোগ করতে হবে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শেখ হাসিনা এতটাই অন্যায় করেছেন যে বাংলাদেশে তার বাবার কবর থাকলেও তার নিজের কবর এ দেশে হবে না।
সভায় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান সারজিস। পাশাপাশি জেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানান তিনি।
পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে সারজিস বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। জেলা পরিষদগুলোতে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসের কারণ কী