মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বিখ্যাত ক্লক টাওয়ারের শীর্ষে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঝড়ো আবহাওয়ার মধ্যে বজ্রপাতের নাটকীয় দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।

আল জাজিরার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, তীব্র বজ্রপাতের সময় হঠাৎ করে একটি শক্তিশালী বিদ্যুৎ চমক মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারের ওপর আঘাত হানে। মুহূর্তের জন্য পুরো আকাশ আলোকিত হয়ে ওঠে।

ঘটনার সময় মক্কায় তীব্র বজ্রপাত ও বৈরী আবহাওয়া বিরাজ করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বজ্রপাতের ঘটনায় টাওয়ারের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মক্কার এই ক্লক টাওয়ারটি আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এবং বিশ্বের অন্যতম পরিচিত স্থাপনা। এর শীর্ষে বজ্রপাতের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

উল্লেখ্য, অতীতেও ঝড়ের সময় মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে বজ্রপাতের পর টাওয়ারের ঘড়ি সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।

ওয়াইএ
আরও পড়ুন