বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা সমাপ্ত

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল মোঃ হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের এনসি(ই) শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া এবারের মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় সেনাসদস্যরা বিভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

MCH
আরও পড়ুন