ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ দুপুর পর্যন্ত বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এমসিএইচ
আরও পড়ুন