ভোলায় ভারতীয় অবৈধ ট্রলিংবোট ও জাল জব্দ

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৭ এএম

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় আর্টিসানাল ট্রলিংবোট এবং ১১টি ট্রলিং জাল জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২৯ আগস্ট) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টায় দুলারহাট থানার মায়া নদীতে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা যৌথ অভিযান চালায়। এ সময় নদী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রলিংবোট ও জালগুলো আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার সহায়তায় প্রাথমিক তদন্তে জব্দকৃত বোটটি ভারতীয় বলে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দেশীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে এটি বাংলাদেশে এনে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল।

অভিযানকালে উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বোট ও জালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এইচএন
আরও পড়ুন