পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্বজুড়ে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বিনষ্ট করছে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় গুতেরেস উল্লেখ করেন, অতীতের পারমাণবিক পরীক্ষার ভয়াবহ প্রভাব বহনকারী মানুষদের প্রতারিত করছে নতুন নতুন পরীক্ষাগুলো। এই পরিস্থিতি এড়াতে তিনি সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি (সিটিবিটি) দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
সম্প্রতি রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উড্ডয়ন সম্পন্ন করার পরপরই জাতিসংঘ প্রধানের কাছ থেকে এ আহ্বান এল।
আর্খাংগেলস্কের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রটি দূর প্রাচ্যের কামচাতকার কুরা প্রশিক্ষণ এলাকায় সফলভাবে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত কার্যকারিতা ও উড্ডয়ন সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এই পরীক্ষা চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে।
উল্লেখ্য, পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধে ১৯৯৬ সালে গ্রহণ করা সিটিবিটি চুক্তিটি এখনও পূর্ণ আইনি রূপ পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও উত্তর কোরিয়াসহ ‘অ্যানেক্স ২’ তালিকাভুক্ত ৯টি দেশের অনুমোদনের অভাবে চুক্তিটি আটকে আছে। ২০২৬ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৮টি দেশ এতে স্বাক্ষর করলেও ১৭৯টি দেশ তা অনুমোদন করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
নেপালে বন্যায় ভেসে আসা লকার লুট, আটক ২৯
হরমুজের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী মার্কিন-ইসরায়েল