'দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া'

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে মালয়েশিয়া দুই লাখ শ্রমিক নেওয়া শুরু করবে। তিনি জানান, এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়া হবে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।

এ সময় তিনি রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান। এ বিষয়ে দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত