লংমার্চে হামলা হলে দায় সরকারের: পরওয়ার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চে কোনো হামলার ঘটনা ঘটলে এর দায় সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে লংমার্চ নিয়ে নেতিবাচক সমালোচনা বন্ধের আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলের লংমার্চের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই লংমার্চে কোথাও হামলা হলে এর দায় সরকারকেই নিতে হবে।

সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, লংমার্চে কোথাও বাধা দেওয়া হলে তা উপেক্ষা করেই ১১ দল এগিয়ে যাবে। কোনো বাধাই লংমার্চ ঠেকাতে পারবে না। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতেই ১১ দল এই লংমার্চের কর্মসূচি নিয়েছে। জনগণকে স্বস্তি দিতে ছয় দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। গণভোট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অন্যান্য দাবিসহ ছয় দফা পূরণ না হওয়া পর্যন্ত বিরোধী দলগুলো রাজপথে থাকবে।

তারা আরও অভিযোগ করেন, ৫ সেপ্টেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম যানজ

এমসিএইচ
আরও পড়ুন