আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ৩৯ বছর বয়সী এই তারকা জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পোস্টে মেসি লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর এত সময় পেরিয়ে যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
নিজের সিদ্ধান্তের কষ্টের কথা জানিয়ে মেসি বলেন, ‘সিদ্ধান্তটি মেনে নেওয়া আমার আত্মার জন্য তখনও অনেক কষ্টের ছিল, এখনো কষ্ট দিচ্ছে। তবে আমি বুঝতে পারছি, এটাই উপযুক্ত সময়।’
জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে মেসি বলেন, তিনি সব সময় আর্জেন্টিনার জার্সির জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু সাম্প্রতিক সাফল্যের সময় নয়, ক্যারিয়ারের শুরু থেকেই দলের হয়ে লড়াই করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
মেসির ভাষায়, জাতীয় দলের হয়ে খেলা তিনি ভালোবেসেছেন এবং ভালোবেসেই যাবেন। তবে তাঁর মতে, এখন সময় এসেছে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার। তিনি বলেন, ‘অনেক তরুণ ও অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখানে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।’
আর্জেন্টিনার হয়ে গত ২০ বছরের সমর্থন ও ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। দলের ভেতর থেকে সমর্থকদের উচ্ছ্বাস আর শুনতে না পাওয়ার কথাও উল্লেখ করে তিনি জানান, এখন থেকে বাইরে থেকে একজন সমর্থক হিসেবে জাতীয় দলকে উৎসাহ দিয়ে যাবেন।
পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। জাতীয় দলের হয়ে পাওয়া অসংখ্য স্মৃতি ও অর্জন সঙ্গে নিয়ে শান্তি ও গর্বের সঙ্গে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শেষে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি লেখেন, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা।’
ফের ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
চিলিতে অভিষেকেই ভোজিনিয়ার বাজিমাত