চিলিতে অভিষেকেই ভোজিনিয়ার বাজিমাত 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৩ এএম

বিশ্বকাপ মাতিয়ে এবার চিলির ফুটবলে দুর্দান্ত অভিষেক হলো কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনিয়ার। বুধবার সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে কোপা চিলির ম্যাচে কোলো-লোর হয়ে মাঠে নামেন ৪০ বছর বয়সী এই তারকা।

অভিষেক ম্যাচেই নিজের জাল অক্ষত রেখে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। তার দল কোলো-কোলো ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউনিয়ন এস্পানিওলাকে।

অভিজ্ঞ এই গোলরক্ষকের মাঠে আগমন ও দুর্দান্ত পারফরম্যান্সে হাততালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান স্বাগতিক দর্শকরা।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার প্রধান নায়ক ছিলেন এই ভোজিনিয়া। অভিষেক বিশ্বকাপে কেপ ভার্দেকে নকআউট পর্বে নিয়ে যেতে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ ড্র করাতে বড় ভূমিকা রাখেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোজিনিয়ার প্রভাব আকাশচুম্বী। স্পেনের বিপক্ষে অতিমানবীয় পারফরম্যান্সের পর তার ইনস্টাগ্রাম অনুসারী ৫০ হাজার থেকে লাফিয়ে ২৯ মিলিয়ন ছাড়িয়ে যায়। 

চিলিতে আসার আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেস ছাড়াও অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা ও স্লোভাকিয়ার ক্লাবে খেলেছেন তিনি।

এইচএন
আরও পড়ুন