দুই শিশুসন্তানকে হত্যা’র পর বাবার আত্মহত্যা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চটকাপোতা গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেন (৪৫) এবং তার দুই সন্তান সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার সাত সন্তান। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আগেই বিচ্ছেদ হয়। তৃতীয় স্ত্রীও পারিবারিক নির্যাতনের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান।

মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে কামাল হোসেনের বাড়িতে দুই শিশুর মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে একই ঘটনায় কামাল হোসেনের মৃত্যুর বিষয়টিও জানা যায়। 

নিহত কামাল হোসেনের ভাবি শিরিনা বেগম, শিশু দুটিকে হত্যার পর কামাল আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পরে তার মৃত্যু হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পারিবারিক বিরোধ, নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

এমসিএইচ
আরও পড়ুন