দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক স্থানে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগারি এই তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক ভাষণে জোলফাগারি দাবি করেন, তাদের হামলায় যুক্তরাষ্ট্রের অবকাঠামো, সুবিধা, অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ‘উল্লেখযোগ্য সংখ্যক’ মার্কিন কমান্ডার ও সৈন্য নিহত বা আহত হয়েছেন।
নিজের বক্তব্য তুলে ধরে তিনি জানান, ‘আমেরিকানরা তাদের অপরাধের জন্য অনুশোচনা না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে এই আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে।’
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে আরও ‘ভারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ প্রতিক্রিয়া জানানো হবে। একইসাথে মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা প্রদানকারী যেকোনো দেশকে এর বিপজ্জনক পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি যোগ করেন।
সূত্র: আল জাজিরা
মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা
ইমামের ঘরে বিস্ফোরণে উড়ে গেলো টিনের চাল