মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে আখাউড়া উপজেলার আইরল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওয়াসিম (২৫) ওই গ্রামের মো. রতনের ছেলে।

পুলিশ জানায়, হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন আসাদুজ্জামান। তা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ক্ষোভ দেখা দেয় এবং তাকে গ্রেপ্তারের দাবি ওঠে। রাতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয়। আসাদুজ্জামানকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমইউ
আরও পড়ুন