মার্কিন হামলায় ওমান সাগরে তলিয়ে গেল ইরানি ট্যাঙ্কার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

ওমান সাগরে মার্কিন সামরিক বাহিনীর ভয়াবহ হামলায় একটি ইরানি তেল ট্যাঙ্কার ডুবে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড (সেন্টকম) এই হামলার তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকমের দাবি, তাদের শক্তিশালী হামলায় 'এম/টি কাইলো' নামের ট্যাঙ্কারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। এটি এখন থেকে ইরানের ডুবন্ত নৌ বহরের অংশ হয়ে রইল।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, জ্বলন্ত ট্যাঙ্কারটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন