ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড় কৈবর্তখালী ও কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, রাজাপুর সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ওরফে জাকির মোল্লার ছেলে মো. মাহমুদুল হাসান ওরফে লিমন মোল্লা (২২), একই এলাকার মো. মোশারেফ সিকদারের ছেলে মো. রিয়াজুল ইসলাম হৃদয় (২০) এবং গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মো. মোশারেফ শরীফের ছেলে মো. আলী হোসেন শরীফ (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রাজাপুর সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার গাজীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাহমুদুল হাসান ওরফে লিমন মোল্লা ও রিয়াজুল ইসলাম হৃদয়কে আটক করা হয়। পরে গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন শরীফকে আটক করা হয়।
পুলিশের দাবি, অভিযানে আটক তিনজনের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেছে পুলিশ।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আটক মাহমুদুল হাসান ওরফে লিমন মোল্লা আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল দুই পাচারকারী
সিংড়ায় আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ, ব্যাহত নৌ চলাচল
‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী’, তিনিই গুমের নির্দেশদাতা: স্পিকার