ইসমাইল বাঘাই

আমেরিকার সন্ত্রাসবিরোধী দাবি নিছক ভণ্ডামি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ এএম

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ তৈরি এবং লালন-পালনের আসল কারিগর যুক্তরাষ্ট্র—এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একের পর এক দেশে হামলা চালিয়ে সাধারণ মানুষ হত্যার পর নিজেদের 'সন্ত্রাসবাদবিরোধী রক্ষক' দাবি করা মার্কিন প্রশাসনের চরম ভণ্ডামি বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বাঘাই মার্কিন নীতি ও বক্তব্যের কড়া সমালোচনা করেন। ৯/১১ হামলার বর্ষপূর্তিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি জানান, সেই হামলায় কোনো ইরানি জড়িত ছিল না। মূলত যুক্তরাষ্ট্রের অর্থ ও অস্ত্রে বেড়ে ওঠা গোষ্ঠীগুলোই ওই হামলাটি চালিয়েছিল।

তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের দোহাই দিয়ে আফগানিস্তান ও ইরাকে বছরের পর বছর ধরে আগ্রাসন চালিয়েছে ওয়াশিংটন। নাইন-ইলেভেনের অজুহাতে লাখ লাখ সাধারণ মানুষ হত্যা ও স্বাধীন কোনো দেশের ওপর বেআইনি হামলা কিংবা হত্যাকাণ্ড কখনোই ঢাকা দেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০০১ সালের ১লা সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে সেনা পাঠায় আমেরিকা। কিন্তু দীর্ঘ ২০ বছরের রক্তক্ষয়ী দখলদারিত্ব এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অপচয় ছাড়া কোনো সফলতা আনতে পারেনি তারা।

সূত্র: মেহের নিউজ

এইচএন
আরও পড়ুন