সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ এএম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ওই ঘাঁটিতে অবস্থিত অস্ত্রের গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে মূল লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হুথিবিরোধী বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় এই ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল।

তবে আকস্মিক এই হামলাটি ঠিক কত তারিখে পরিচালিত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুথি ও সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই সৌদি সামরিক ঘাঁটিতে এই হামলার খবর প্রকাশ্যে এলো।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এইচএন
আরও পড়ুন