ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকলে সোয়া পাঁচটার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী (পাথরবাহী) ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ঘণ্টা খানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা বলেন তিনি।

এম.সি.এইচ
আরও পড়ুন