ইরানের সঙ্গে যুদ্ধ তেহরানের কট্টরপন্থীদের হাতই শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি।
ডেমোক্র্যাট এই সিনেটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের আরেকটি ‘সম্পূর্ণ অনুমেয় পরিণতি’ হলো—দেশটির উগ্র কট্টরপন্থীদের ক্ষমতায়ন। তাঁর দাবি, এসব কট্টরপন্থী আরও যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে।
মারফি আরও অভিযোগ করেন, যুদ্ধ শুরুর সিদ্ধান্তের অংশ হিসেবে ইরানের নতুন নেতার বাবা, স্ত্রী ও মেয়েকে হত্যার পরিণতিও এমন হতে পারে।
তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে ইরানের সেইসব শক্তিই লাভবান হচ্ছে, যারা আরও সংঘাত চায় এবং পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অবস্থান নেয়।
মারফির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করার পরিবর্তে যুদ্ধ দেশটির কট্টরপন্থীদের জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব বাড়িয়ে দিতে পারে। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বদলে আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হতে পারে।
হরমুজে মার্কিন নৌ অবরোধ: ১০১ বাণিজ্যিক জাহাজের গতিপথ বদল