ঢাবিতে ৩ ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের জগন্নাথ হল ও টিএসসি এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং পরবর্তীতে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে বাকি ককটেলটি বিস্ফোরিত হয়।

হঠাৎ বিকট শব্দে ককটেল ফুটে উঠলে পুরো এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অপরাধীদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল জানান, শব্দ শুনেই তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও ফুটেজ সংগ্রহ করেন। ঘটনাটিকে ঘিরে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

ককটেল বিস্ফোরণের তীব্র প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এইচএন
আরও পড়ুন