প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিজয়ী হাফেজদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
এর আগে গত ১৯ আগস্ট সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে অনন্য গৌরব অর্জন করেন চার বাংলাদেশি তরুণ-তরুণী। বিজয়ী চারজন হলেন—শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান, মুসফিরা বিনতে মাহমুদ, মুহাম্মদ জাকারিয়া এবং রাবিতা বিনতে রমাদান।
উল্লেখ্য, পবিত্র মসজিদুল হারামে আয়োজিত এক জাকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। একই অনুষ্ঠানে প্রথমবারের মতো আয়োজিত নারী বিভাগের বিজয়ী হাফেজদের সম্মানিত করেন সৌদি বাদশাহ সালমানের স্ত্রী প্রিন্সেস ফাহদাহ বিনতে ফালাহ আল হাথলিন।
দুই রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের ১১ কর্মকর্তা বদলি