নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভারতের জনগণের সেবায় তাঁর সার্বিক সাফল্য ও উচ্চ মনোবল কামনা করেন।

এইচএন
আরও পড়ুন