নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে শত শত ইহুদি সম্প্রদায়ের নেতা ও বাসিন্দা বিক্ষোভ করেছেন। শহরে সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষী হামলা বেড়েছে, এমন অভিযোগ তুলে ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ বিক্ষোভ আয়োজন করা হয়।
প্রতিবাদকারীদের আয়োজকদের দাবি, চলতি গ্রীষ্মে নিউইয়র্কে ইহুদিদের লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে একটি উপাসনালয়ের কাছে ছুরিকাঘাত এবং আগস্টে গ্রেট রিফর্ম সিনাগগে ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন ঘটানোর ঘটনাও রয়েছে।
এসএআর-এর রাব্বি বেঞ্জামিন ক্রাউস বিক্ষোভে বলেন, আমরা এখানে আছি। প্রবাসী ইহুদিদের সবচেয়ে বড় শহর এটি এবং আমরা কোথাও যাচ্ছি না।
আয়োজকেরা জানিয়েছেন, বিক্ষোভের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাধ্যমে নিউইয়র্কের বাসিন্দা, ইহুদি ও জায়নবাদী হিসেবে নিজেদের পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করা এবং অন্যরা যা-ই বলুক, সেই অবস্থান ধরে রাখার বার্তা দেওয়া।
তবে রামাজ ইহুদি স্কুলের কিছু অভিভাবক ও সাবেক শিক্ষার্থী এই আয়োজনকে মামদানির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখেছেন। প্রতিবাদ আয়োজনের বিরোধিতা করে তারা একটি আবেদনেও স্বাক্ষর করেছেন।
এর আগে পরিকল্পিত এই বিক্ষোভ নিয়ে মামদানি বলেছিলেন, তিনি বিক্ষোভকারীদের স্বাগত জানান। তারা চাইলে প্রার্থনার সমাবেশ করতে পারেন, আবার কেউ কেউ এটিকে বিক্ষোভ হিসেবে বর্ণনা করেছেন, যেভাবেই আয়োজন করা হোক, গ্রেসি ম্যানশনের বাইরে তাদের জন্য জায়গা রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের কয়েক দিন আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিতে নেতানিয়াহুর নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন।
নেতানিয়াহুর সফর ঘিরে নিউইয়র্কে কোনো বিক্ষোভে তিনি যোগ দেবেন বা এমন কর্মসূচির আহ্বান জানাবেন কি না, জানতে চাইলে মামদানি বলেন, তিনি কখনো নিউইয়র্কবাসীকে বিক্ষোভ করতে উৎসাহিত করেননি। তবে শহরে বিক্ষোভ করার অধিকার তাদের রয়েছে এবং সেই অধিকারকে সম্মান করা হবে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
বিশ্বের প্রথম ড্রোন সাবমেরিনের ‘মাদারশিপ’ বানাচ্ছে চীন
যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প
আবারও বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে কিউবার লাখো মানুষ