রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরামিক রোডে বাসটি পার্কিং করে রাখা ছিল। সকাল ৭টার দিকে হঠাৎ বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে আগুন বাসের পুরো অংশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির বিভিন্ন অংশে দাউদাউ করে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
আগুনে বাসটির সিট, বডি ও জানালার কাচ পুড়ে গেছে। বাসটির চালক বাবু জানান, আগুনে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত