দখলদারিত্ব থেকে মুক্তি এবং ইসরায়েলকে মোকাবিলার একমাত্র পথ প্রতিরোধ বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি বলেছেন, দখল করা ভূমি মুক্ত করা এবং ইসরায়েলি শাসন ও আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব কেবল প্রতিরোধের মাধ্যমেই।
আল-মায়াদিনের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, নাঈম কাসেম প্রতিরোধকে শত্রুকে মেনে না নেওয়া এবং যখন লড়াই করার সক্ষমতা থাকে, তখন নিজ নিজ অবস্থান ও ভূমিকা অনুযায়ী লড়াই করার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এই লড়াই কয়েক দিন কিংবা কয়েক মাস ধরে চললেও বিজয় অর্জন সম্ভব। কারণ দৃঢ় অবস্থান ধরে রাখার মাধ্যমে প্রতিপক্ষকে তাদের লক্ষ্য অর্জন থেকে বিরত রাখা যায় বলে মন্তব্য করেন তিনি।
নাঈম কাসেম আরও বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে তাদের মধ্যে দুর্বলতা বা ফাঁক সৃষ্টি হয় এবং বস্তুগত দিক থেকে তাদের পরাজিত করা যায়। জনগণের পাশে থেকে দৃঢ় সংকল্প ও অবিচলতার সঙ্গে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, তারা নিজেদের ন্যায্য অধিকার ও ভূমির মালিক মনে করেন। তাই প্রতিরোধের মূল্য যতই বড় হোক, তা চালিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি
ইরানে পেট্রল সংকট নিয়ে বেসেন্টের দাবি ‘ভিত্তিহীন মিথ্যা’: ইরান
আলোচনা এবং লড়াই দুটোই চালিয়ে যেতে হবে: গালিবাফ
রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মক্কা নিয়ে নতুন উত্তেজনা