জ্বালানি তেলের ওপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে জামায়াতে ইসলামীর ‘ট্রেন মার্চ’ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত ও জনজীবনের ঝুঁকি এড়াতে রাজধানী ইসলামাবাদে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের বেশ কিছু সরকারি স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে জি-৭ এবং এফ-৭/৩ সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি দিয়ে ভবনগুলোতে পুলিশ সদস্যদের অস্থায়ী আবাসন করা হয়েছে।
রাজধানীকে সুরক্ষিত রাখতে প্রশাসন নজিরবিহীন পদক্ষেপ হিসেবে প্রধান প্রধান সড়কে পরিখা খোঁড়ার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ 'রেড জোন' সম্পূর্ণভাবে সিল করে দিয়ে কন্টেইনার ও বালুর বস্তা দিয়ে বিভিন্ন সংযোগ সড়কে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার