টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য আহত

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে মানবপাচারকারী চক্রের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। 

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।

অভিযানে গ্রেপ্তার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত