সিরিয়ার সেনাক্যাম্পে বিস্ফোরণ: আহত ৪

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

সিরিয়ার আল্লেপ্পো শহরের দক্ষিণাঞ্চলীয় আল-ইস এলাকায় একটি সেনাক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে সামরিক ঘাঁটিটির অস্ত্রাগারে এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক সূত্র।

ঘটনাস্থল থেকে ইতোমধ্যে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন সিভিল ডিফেন্স কর্মীরা। আল্লেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশন্সের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, পরপর একাধিক বিস্ফোরণ চলতে থাকায় উদ্ধারকারীদের প্রধান স্থানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আল্লেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব স্থানীয় অধিবাসীদের সাময়িকভাবে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আল্লেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড দুর্ঘটনাস্থলগামী সকল সড়ক বন্ধ করে দিয়ে হাসপাতাল ও উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে।

এইচএন
আরও পড়ুন