চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৭ দশমিক ৮১৯ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬ দশমিক ৮০৩ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৯৯৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৯০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। শুধু ২০ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১১৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭ দশমিক ৮১৯ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬ দশমিক ৮০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।
২০ দিনে ৬,৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন
দেশের প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার