যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আগের কূটনৈতিক অবস্থানে আর ফিরবে না ইরান বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলতে হলে ওয়াশিংটনকে ইরানের দেওয়া শর্ত পূরণ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের নতুন কূটনীতি অতীতের অবস্থানে ফিরবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন একটি নতুন কৌশলগত অবস্থানে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।
রেজাই বলেন, ইরানি জনগণের অধিকারকে সম্মান করতে এবং ইরানের জানানো শর্ত মেনে চলতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা হবে। তা না হলে হরমুজ প্রণালি খোলা হবে না।
তিনি আরও বলেন, আলোচনা যথেষ্ট হয়েছে, এবার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
রেজাইয়ের এই বক্তব্যের এক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরান নিয়ে নতুন হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান কোনো চুক্তিতে সম্মত না হলে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে দিতে পারে।
এর পরিপ্রেক্ষিতেই রেজাই ইরানের কূটনৈতিক অবস্থানে পরিবর্তনের কথা তুলে ধরে ওয়াশিংটনকে ইরানের শর্ত মেনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
হুথিদের বড় অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করলো সরকারি বাহিনী
ইরানের মিনাব স্কুলে মার্কিন হামলার নেপথ্যে এআই ‘কিল চেইন’
৩ হাজার বছরের সভ্যতার কথা বলেছেন পেজেশকিয়ান: গালিবাফ