১০০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণ ইরানের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

ইরানে ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান বাহিনীতে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ রেজা তইসেরকানি। তিনি বলেন, এসব স্থাপনার সবগুলোই অক্ষত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে ডন।

তইসেরকানি বলেন, ইরান ভূগর্ভে ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণ করেছে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দাবি করেন, দেশটির সব ক্ষেপণাস্ত্র স্থাপনা এখনো অক্ষত রয়েছে।

ইরানের ড্রোন ও প্রতিরক্ষা খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। তইসেরকানি বলেন, প্রতিরক্ষা প্রযুক্তিতে ইরান নতুন পর্যায়ে পৌঁছেছে। দেশটির বর্তমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র আগেরগুলোর মতো নয় বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা খাতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

তইসেরকানির বক্তব্যে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সামরিক প্রযুক্তির অগ্রগতির বিষয়টি উঠে আসে। তবে এসব স্থাপনার অবস্থান বা প্রকৃত বিস্তৃতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। সুত্র: ডন

এএস
আরও পড়ুন