জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড–২০২৭।
ঢাকা শহরসহ দেশের ৮টি বিভাগের ১৫টি অঞ্চলের কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
আয়োজকেরা জানান, অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব আগামী ৩১ অক্টোবর দেশের ১৫টি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন। চূড়ান্ত পর্ব আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হবে।
আরো জানা যায়, চূড়ান্ত পর্বের বিজয়ীরা আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী ১৫ অক্টোবর অলিম্পিয়াডে অংশগ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধন করতে আগ্রহীরা গুগল ফর্ম পূরণ করে জমা দিতে হবে। (https://forms.gle/3uHp2694GWty6gj2A)।
এছাড়া রসায়ন সমিতির ওয়েবসাইটে গিয়ে অলিম্পিয়াডে অংশগ্রহণের কিউআর কোড স্ক্যান করে নিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। আগ্রহী কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। ঢাকা বিভাগের শিক্ষার্থীদের জন্য পাঁচশত টাকা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তিন শ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অলিম্পিয়াডের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে রসায়নের প্রতি আগ্রহ তৈরি করা এবং বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলা।
আপত্তিকর অবস্থায় আটক ইবির দুই শিক্ষার্থীর বিয়ে আজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগরে নতুন উপাচার্য