ইরান মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে এবং তাদের কাছে বর্তমানে কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলেই হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে তেহরানের দেওয়া চুক্তির প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
টেনেসিতে সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তেহরান বর্তমানে চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। কৌশলগত এই নৌপথটি বন্ধ করার চেষ্টা করে তারা নিজেরাই নিজেদের তৈরি ফাঁদে আটকা পড়েছে।
সামরিক ইতিহাসের অন্যতম কঠোর অবরোধের মুখে পড়ে ইরানের ভাঁড়ারে এখন চরম টান পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন। তবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন প্রশাসন সম্পূর্ণ কঠোর অবস্থানে রয়েছে।
ট্রাম্প জানান, এই আন্তর্জাতিক রুটে জাহাজ চলাচল ব্যাহত হতে দেওয়া হবে না। এমনকি শুধু গত রাতেই মার্কিন নজরদারিতে ২৯টি জাহাজ সেখান দিয়ে নিরাপদে পার হয়েছে।
সূত্র: আল-জাজিরা
গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের কর্তৃত্ব চায় চীন