রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, একটি ট্রাক, ৯টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৪টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ৩০৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, একটি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২৭টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ১২টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৬০টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭১টি বাস, ৬টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৪১৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯১টি গাড়ি ডাম্পিং ও ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় গত শনিবার অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
৩ হাজার সজনে চারা কেটে ফেলার অভিযোগ