‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’-এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। জনগণের তথ্য জানার অধিকার সুসংহত করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
তথ্য কমিশন বাংলাদেশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রকাশিত তথ্যবিবরণীতে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা পর্যায়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানো, ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বোর্ডে তথ্য অধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন দাপ্তরিক ওয়েবসাইটে ফেস্টুন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্ধারিত মূল থিম ‘Ensuring Access to Environmental Information in the Digital Age’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে দিবসটির গুরুত্ব বিবেচনায় সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ দেশের সব ইলেকট্রনিক গণমাধ্যমে দিবসের প্রতিপাদ্য বার্তা স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে তথ্য কমিশন।
প্রধানমন্ত্রীর ভারত সফর কবে?