বেলকুচিতে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলির খোসা ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন- রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

পুলিশের এই কর্মকর্তা জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ জানতে পারে, জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলির খোসা ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়। একই সময় জেলহক ও তাঁর ছেলে নাসিরকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গুলির ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান, পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত